আমাদের আয়ের বেশিরভাগ আসে আইসিসি ও স্পন্সর থেকেই - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমাদের আয়ের বেশিরভাগ আসে আইসিসি ও স্পন্সর থেকেই

বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা বক্তব্যের জেরে মাঠে না খেলার কথা জানিয়েছে ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিপিএলের প্রথম ম্যাচে খেলেনি কোনো দলই। পরে সংবাদ সম্মেলন করেন ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতে, অভিভাবকসুলভ জায়গা থেকে একজন বোর্ড পরিচালকের মুখে এমন কথা মোটেও প্রত্যাশিত নয়।

মিরাজ বলেন, আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।’ মিরাজ পরে বলেন প্রায়ই শুনতে হয়, আমাদের টাকায়ই তো তোমরা চলছো। কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। মিরাজ জানান, জিনিসটা আসলে এরকম না।

বোর্ডের এই অর্থ প্রতিটি ক্রিকেটারের কষ্টের ফসল দাবি মিরাজের, আমরা যে টাকা আয় করি, সেটা বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে, তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।

মিরাজ আরও বলেন, খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।

নাজমুলের বিতর্কিত মন্তব্যকে মিরাজ ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না, এটা শুধু ব্যক্তিগত না। ক্রীড়াঙ্গনের জন্যই এটা লজ্জাজনক। উনি যে মন্তব্য করেছেন জানি না কীভাবে করেছেন, বুঝে নাকি না বুঝে। আমার কাছে এটার ব্যাখ্যা নাই। তিনিই এটা ভালো জানেন। তার জায়গা থেকে এমন মন্তব্য করা ঠিক না। দায়িত্বে থেকে এমন মন্তব্য করা উচিত না।

সমালোচনা প্রসঙ্গে মিরাজ বলেন, আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করি। আমরা সবসময় সমালোচিত হই। পারফর্ম না করলে এমন খেলোয়াড় নেই যার সমালোচনা হয়নি।

মিরাজ আরও জানান, অনেকের ধারণা, সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই। আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০