আবারও সেই বেনফিকার সামনে রিয়াল মাদ্রিদ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জানুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও সেই বেনফিকার সামনে রিয়াল মাদ্রিদ

যে দলের কাছে হেরে সরাসরি শেষ ষোলোতে খেলার স্বপ্ন ভেঙেছিল চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার লড়াইয়ে, সেই বেনফিকাকেই পেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত নকআউট প্লে-অফের ড্র নিশ্চিত করেছে।

আগামী মাসে দুবার জোসে মরিনিওর বেনফিকার মুখোমুখি হবে টুর্নামেন্টের সফলতম দল রিয়াল মাদ্রিদ। আরেকটি আকর্ষণীয় লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি প্রতিপক্ষ হিসাবে পেয়েছে ফরাসি লিগেরই আরেক ক্লাব মোনাকোকে।

গত বুধবার লিগপর্বের শেষ রাউন্ডে চরম নাটকীয়ভাবে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে ২৪তম হয়ে প্লে-অফের টিকিট নিশ্চিত করে বেনফিকা। শেষ মুহূর্তে গোলকিপার ত্রুবিনের গোলে নিশ্চিত বিদায় এড়ায় পর্তুগিজ ক্লাবটি।

ম্যাচটি ড্র হলে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোতে খেলত রিয়াল। শেষ পর্যন্ত নবম হওয়ায় এখন তাদের নামতে হবে প্লে-অফ পরীক্ষায়। নবম থেকে ২৪তম, এই ১৬ দল নিজেদের মধ্যে প্লে-অফ খেলবে।

জয়ী আট দল উঠবে শেষ ষোলোতে। বেরসিক ড্র সেখানে ফের মুখোমুখি দাঁড় করিয়ে দিল রিয়াল ও বেনফিকাকে। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি হবে প্রথম লেগ, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ফিরতি ম্যাচ।

শেষ ম্যাচে নিউক্যাসলের সঙ্গে ড্র করে সরাসরি নকআউটপর্বে খেলার সুযোগ হারানো পিএসজিকে শিরোপা ধরে রাখার আশা বাঁচিয়ে রাখতে এখন জিততে হবে ফরাসি ডার্বি। গতবারের রানার্সআপ ইন্টার মিলান খেলবে নবাগত বোদোর বিপক্ষে। ইতালির আরেক পরাশক্তি জুভেন্টাসের প্রতিপক্ষ গালাতাসারে।

শেষ ষোলোর প্লে-অফে

যারা মুখোমুখি

রিয়াল মাদ্রিদ ও বেনফিকা

পিএসজি ও মোনাকো

ইন্টার মিলান ও বোদো

জুভেন্টাস ও গালাতাসারে

বরুশিয়া ডর্টমুন্ড ও আতালান্তা

অলিম্পিয়াকোস ও লেভারকুসেন

আতলেতিকো ও ক্লাবব্রুগে

নিউক্যাসল ও কারাবাগ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০