আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন রশিদ খান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে বুলেটপ্রুফ গাড়িতে চড়েন রশিদ খান

আন্তর্জাতিক ক্রিকেট আফগানিস্তানের পথচলা ১৬ বছরের। এই অল্প সময়ের বিশ্ব ক্রিকেটে বেশ সমীহ জাগানিয়া দল তারা। তবে এখনও ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি আফগানদের। এমনকি নিরাপত্তার জন্য নিজ দেশে বুলেটপ্রুফ গাড়িতে ঘোরাফেরা করেন রশিদ খান।

কেভিন পিটারসেনের সঙ্গে এক পডকাস্টে ফগানিস্তানে নিজের জীবনযাত্রা নিয়ে রশিদ খান বলেন, ‘আফগানিস্তানের রাস্তায় আমি হাঁটতে পারি না। আমার বুলেটপ্রুফ গাড়ি আছে।’

রশিদের কাছে পিটারসেন জানতে চাইলেন, কেন তাকে (রশিদ) বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করতে হয়। উত্তরে আফগান লেগ স্পিনার বলেন, ‘নিরাপত্তার কারণে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করি। আপনি ভুল জায়গায় ভুল পরিস্থিতিতে নিশ্চয়ই পড়তে চাইবেন না। আফগানিস্তানে এটা স্বাভাবিক ঘটনা। প্রত্যেকেই ব্যবহার করেন।

২০২১ সালে যুক্তরাষ্ট্র, ন্যাটো তাদের বাহিনী সরিয়ে নিলে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান। বিগত চার বছরে তালেবান সরকারের সমালোচনা করে একরকম চক্ষুশূল হয়েছেন রশিদ খান। বিশেষ করে নারী শিক্ষা ও অধিকার নিয়ে তালেবানদের পলিসি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন আফগান লেগস্পিনার।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ক্রিকেট খেলাটাই একটা পর্যায়ে রশিদের জন্য অসম্ভব হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমি বাইরে বের হতে পারতাম না। ক্রিকেট খেলার কোনো অনুমতি ছিল না। আফগানিস্তানের হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০