আপিল শুনানির শেষ দিন আজ, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আপিল শুনানির শেষ দিন আজ, প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। একই দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানায়, অপেক্ষাধীন আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্বসংক্রান্ত। এসব আবেদনের বিষয়ে রোববারই সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে। আগের দিন (শনিবার) কমিশনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিকালে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।
এদিকে শনিবার আপিল শুনানির অষ্টম দিনে ৪৪ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে আট দিনে প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪০০। তবে একই দিনে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তাঁর প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. আবুল হাসনাতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা হারান। পরবর্তীতে হাসনাতের মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সির করা আবেদন খারিজ করে দেয় ইসি।

ইসি জানায়, শনিবার মোট ১১২টি আপিলের শুনানি হয়। এর মধ্যে ৪৫টি মঞ্জুর এবং ৩৭টি নামঞ্জুর করা হয়। ১৯টি আবেদন অপেক্ষাধীন থাকে। আবেদন প্রত্যাহারের কারণে নয়টি উত্থাপিত হয়নি এবং দুটি আপিলে আবেদনকারীরা অনুপস্থিত ছিলেন। নির্ধারিত সময়ে ইসিতে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। রোববার সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

শনিবার শুনানি শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, রোববার দুপুর ১২টা থেকে সব অপেক্ষাধীন আবেদনের শুনানি শুরু হবে।

এদিন প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে রয়েছেন জামালপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, গাজীপুর-২ আসনের জনতার দলের প্রার্থী মো. শরিকুল ইসলাম সীমান্ত এবং খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এদিকে শনিবার বিকেলে ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে ইসি। এর আগে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ঋণখেলাপির অভিযোগ তুলে তাঁর মনোনয়ন বাতিল চেয়ে কমিশনে আবেদন করেছিলেন।

লালমনিরহাট-২ আসনে সাত প্রার্থীর বিরুদ্ধে আপিল খারিজ

লালমনিরহাট-২ আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন এবং স্থানীয় রিটার্নিং কর্মকর্তা সব মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরে সিপিবিসহ সাত প্রার্থীর মনোনয়ন বাতিল চেয়ে বিএনএফ প্রার্থী বাদশা মিয়া একাই ইসিতে আপিল করেন। শনিবার শুনানি শেষে কমিশন সাত প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষণা করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০