আওয়ামী লীগের মিছিলে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা- রুমিন ফারহানা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের মিছিলে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা- রুমিন ফারহানা

জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ কখনো আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেনি। বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি টেলিভিশনে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিভিন্ন স্থানে যখন আওয়ামী লীগ মিছিল করেছে যুবদল, ছাত্রদল বাধা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনো দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নে আমি বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র যখন করতে পারছে না বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করছে।

বিএনপি নেত্রী আরও বলেন, দেখুন, গত ১৭ বছর জেল-জুলুম, অত্যাচার, গুম, আয়নাঘরে রাখা, পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নখ তুলে ফেলা এটা বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে। বিএনপি যেহেতু বৃহৎ দল, সংখ্যার দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা যতটা সাফার করেছে অন্য কোনো রাজনৈতিক দল ততটা সাফার করেনি। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে বা বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করার আগ্রহী হবে সেরকম অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০