অ্যাতলেতিকো মাদ্রিদের বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৯ এপ্রিল ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অ্যাতলেতিকো মাদ্রিদের বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেয় বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে অ্যাতলেতিকোর কাছে ২-০ গোলে হেরে যায় কাতালানরা। তবে ম্যাচের আগে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

অ্যাতলেতিকো মাদ্রিদের টিম বাস স্টেডিয়ামে পৌঁছানোর সময় হামলার শিকার হয়। একদল বার্সেলোনা সমর্থক বাসটি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে থাকে। এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়। বিশেষ করে চালকের দিকের জানালার দুটি কাচ ভেঙে যায়।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উয়েফার শাস্তির মুখে পড়তে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই ঘটনার জন্য কাতালান ক্লাবটিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।

বাসে হামলার ঘটনায় হতাশা প্রকাশ করে অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন বলেন, ‘সমাজ পরিবর্তন হয়নি এবং আমরা এটিকে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং প্রতিবার বার্সেলোনা সফরে এলে সাধারণত এমনটাই ঘটে থাকে।’

সূত্র: গোল ডটকম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০