অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম-পি কে হালদারসহ ১৩ জনের বিচার শুরু

নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে প্রায় ৩২ কোটি ৫০ লাখ টাকা ঋণ অনুমোদন ও তা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৩ জনকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার নবম বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ গঠনের শুনানিতে দুদকের পক্ষ থেকে বলা হয়, পরিকল্পিতভাবে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন ও ছাড় দেখিয়ে অর্থ সরিয়ে নেওয়া হয় এস আলম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানে। এভাবে আর্থিক প্রতিষ্ঠানকে গুরুতর ক্ষতির মুখে ফেলা হয়েছে।

শুনানির সময় কারাগারে থাকা রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক কর্মকর্তা নাহিদা রুনাই ও রাশেদুল হককে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে অব্যাহতির আবেদন করেন। তবে আদালত উভয় পক্ষের যুক্তি শুনে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের আগস্টে ‘মেসার্স মোস্তফা অ্যান্ড কোং’ নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের অনুকূলে ৩২ কোটি ৫০ লাখ টাকার ঋণ অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে ওই অর্থ ছাড় করে তা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়।

দুদকের তদন্তে উঠে আসে, ঋণ অনুমোদন ও ছাড়ের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং গ্রুপসংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি জড়িত ছিলেন।

উল্লেখ্য, এ মামলায় বর্তমানে তিনজন আসামি কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। তদন্ত শেষে গত বছরের অক্টোবরে দুদক ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরুর পথ খুলে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০