অর্থপাচার মামলায় সম্রাটকে রোববারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ অক্টোবর ২০২৫, ৩:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অর্থপাচার মামলায় সম্রাটকে রোববারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রায় ২০০ কোটি টাকা অর্থপাচারের মামলায় জামিনে থাকা যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আগামী রোববারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন (হীরা) আদালতে হাজিরা দেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই হাজিরা বাতিলের আবেদন করেন।

আদালত তখন জানতে চান, সম্রাট বর্তমানে কোথায় আছেন। জবাবে আইনজীবী জানান, তিনি তা জানেন না। এরপর আদালত বলেন, ‘আগামী রোববারের মধ্যে সম্রাটকে হাজির করা হোক, ওই দিন শুনানি হবে।

আইনজীবী আফরোজা শাহনাজ বলেন, ‘আদালতের আগের আদেশে বলা হয়েছিল অভিযোগ গঠনের আগ পর্যন্ত সম্রাটের পক্ষে আইনজীবী হাজিরা দিতে পারবেন। তাই নতুন করে হাজিরার নির্দেশ দেওয়া অস্বাভাবিক।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ সম্রাটের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করে। অভিযোগে বলা হয়, মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় অবৈধ প্রভাব বিস্তার করে তিনি ১৯৫ কোটি টাকা উপার্জন করেন এবং সহযোগী এনামুল হক আরমানের সহায়তায় তা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেন।

২০১৯ সালে র‌্যাবের অভিযানে রাজধানীর ক্লাবপাড়ায় অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ড প্রকাশ পেলে সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক, অস্ত্র, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের চারটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। সবশেষ তিন মামলায় জামিনের পর ২০২৩ সালের মে মাসে মুক্তি পান সম্রাট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০