অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি: ড. বদিউল আলম - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ ডিসেম্বর ২০২৫, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি: ড. বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটে প্রকাশের আগে, তার সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা সার্টিফাই করে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিধানের বিষয়ে আরপিও অধ্যাদেশে কোনো পরিবর্তন আনেনি নির্বাচন কমিশন (ইসি)। বলেন, অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে তারা।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. বদিউল আলম জানান, নির্বাচনী ব্যয়ের অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের লক্ষ্যে একাধিক নির্বাচনী আসনের জন্য নির্বাচনী ব্যয় মনিটরিং কমিটি গঠন ও নির্বাচনী ব্যয় নজরদারি করার বিষয়েও কোনো উদ্যোগ নেয়নি ইসি।

তিনি আরও বলেন, কয়েকটি সুপারিশ গ্রহণ করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে কমিশন।

নির্বাচন শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফল গেজেটে প্রকাশের আগে কমিশন নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা সার্টিফাই করে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিধানের বিষয়টি নিয়ে আরপিও অধ্যাদেশে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানান তিনি।

মনোনয়নপত্রের সঙ্গে ৫ বছরের আয়কর রিটার্নের কপি জমা দেয়ার বিধান করা হয়। তবে আরপিও অধ্যাদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের সর্বশেষ কর বর্ষের আয়কর রিটার্নের কপিও জমা দিতে হবে। একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করার বিষয়টি আরপিও অধ্যাদেশে উপেক্ষিত বলেও জানান তিনি।

তিনি বলেন, পর পর দুটি নির্বাচনে অংশ না নিলে দলের নিবন্ধন বাতিলের বিধান রাখা এবং প্রতি ৫ বছর পর পর দলের নিবন্ধন নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি আরপিও অধ্যাদেশে উপেক্ষা এছাড়াও কমিশন কিছু কিছু সুপারিশ গ্রহণ করেছে। তবে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেয়ার পরিবর্তে ৫০০ ভোটারের সম্মতির বিধানের সুপারিশটি উপেক্ষিত আরপিও অধ্যাদেশে বলেও জানান তিনি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠনের পর ১৮টি ক্ষেত্র সংস্কারে অগ্রাধিকার দিয়ে কাজ করে এ সংস্কার কমিশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০