অনিশ্চয়তার মাঝেও থেমে নেই টিকিট বিক্রি, কলকাতায় বাংলাদেশের ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ জানুয়ারী ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনিশ্চয়তার মাঝেও থেমে নেই টিকিট বিক্রি, কলকাতায় বাংলাদেশের ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে

কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। এর রেশ ধরে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতে যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে এসব টানাপোড়েনের মধ্যেও ভারতে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি থেমে নেই।
টি–টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ— ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল। এর মধ্যে গ্রুপ পর্বের প্রথম তিনটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে।

টিকিট বিক্রির প্ল্যাটফর্ম বুক মাই শো জানিয়েছে, গ্রুপ পর্বে— ওয়েস্ট ইন্ডিজ ও ইতালি এই দুই দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট এখনো বিক্রি হচ্ছে।

বিশ্বকাপের পর্দা উঠবে ৭ ফেব্রুয়ারি। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ।

৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (ইডেন গার্ডেনস, কলকাতা)
৯ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইতালি (ইডেন গার্ডেনস, কলকাতা)
১৪ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ইডেন গার্ডেনস, কলকাতা)
১৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নেপাল (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই)

সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এর পর থেকেই একাধিক উপদেষ্টা ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তি ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলাকে বাংলাদেশ দলের জন্য অনিরাপদ বলে মন্তব্য করেন।

এ অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কঠোর অবস্থান নেয়। ভারত না গিয়ে সংক্ষিপ্ত ওভারের বিশ্বকাপ খেলতে বিকল্প ভেন্যু চেয়ে আইসিসিকে চিঠি পাঠায় সংস্থাটি।

ওই চিঠির পরিপ্রেক্ষিতে আজ এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এখন কেবল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

তবে গতকাল রাতে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে, নইলে পয়েন্ট কাটা হবে। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০