অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার পর, আজ থেকেই হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) ভোর থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীদের ব্যাগ হাতে ক্যাম্পাস ত্যাগ করতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী।

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা প্রায় এক মাস ধরে ‘কম্বাইন্ড ডিগ্রি’ দাবিতে আন্দোলন করে আসছিলেন। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে ভোটাভুটি অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

গতকাল রোববার একাডেমিক কাউন্সিলের সভায় সমাধান না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বেলা ১টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে উপাচার্যসহ প্রায় ২০০ শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করেন এবং মিলনায়তনের সামনে তালা লাগিয়ে দেন।

পরে বিষয়টি সমাধানে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক মোফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে শিক্ষার্থীরা দাবি আদায়ে অনড় থাকেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ ভিসির বাসভবনের পাশ দিয়ে ২৫০-৩০০ জন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে বহিরাগতরা মিলনায়তনের তালা ভেঙে দেয়।
এতে অবরুদ্ধ শিক্ষকেরা বের হয়ে আসেন। সংঘর্ষে সাংবাদিক, শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত সাড়ে ৯টায় অনলাইনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং সব শিক্ষার্থীকে সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

আজ সকাল সাড়ে ৭টার দিকে জুলাই ৩৬ হলের শিক্ষার্থী তাসফিয়া আফরিন হল থেকে বের হন। তিনি বলেন, ‘আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হব।’

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, ‘রোববার সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল আলীম বলেন, ‘জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০