অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ নভেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অধিনায়ক তামিমের সেঞ্চুরিতে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ

জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। এরপর টানা দুই হারের তেঁতো স্বাদ পায় যুবা টাইগাররা। তাই সিরিজ বাঁচাতে পঞ্চম ও শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের সামনে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক আজিজুল হক তামিমের সেঞ্চুরিতে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ ২-২ সমতায় শেষ করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (৯ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে ওসমান সাদাত করেন সর্বোচ্চ ১০৬ বলে ৬৮ রান। এছাড়া অধিনায়ক মাহবুব খান ৪০ ও উজিরুল্লাহ নিয়াজি করেন ৩২ রান।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক আজিজুল তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। জয় থেকে ২ রান দূরে থাকতে ১১৮ বলে ১০০ রান করে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম। নতুন ব্যাটার স্বাধীন এসে প্রথম বলেই চার মেরে দলের জয় নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০