রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪ - সমকন্ঠ
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলের একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পেরেস্লাভল-জালেস্কি শহরের কাছে কুব্রিনস্ক গ্রামের ওই কারখানার দুটি ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ টেলিগ্রামে জানান, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনাস্থলে রাতভর তৎপরতা চালিয়েছেন জরুরি বিভাগের প্রায় ২০০ কর্মী।

দমকল বিভাগ জানিয়েছে, দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এদিকে শিল্প নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রুশ কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি ফৌজদারি মামলা দায়ের করে ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ মরদেহ দাফন

১

আমিরাতে নেতানিয়াহুর ছয় ঘণ্টার গোপন সফর, মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় ‘ইরান’

২

মার্কিন ও ইসরায়েলি ‘যুদ্ধাপরাধের’ বিচার নিশ্চিত করবে ইরান

৩

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

৪

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

৫

অক্টোবরে আসছে রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি: রোসাটম

৬

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই: নজরুল ইসলাম খান

৭

দক্ষিণের সীমানা পেরিয়ে এবার বাংলায় পা রাখল থালাপতি বিজয়ের দল

৮

হরমুজ থেকে আরব সাগরে পিছু হটেছে শত্রুরা, সেখান থেকেও তাড়াব: মোজতাবা খামেনি

৯

সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই— ডা. শফিকুর রহমান

১০

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১১

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

১২

‘আমাদের দেশ জয়ী হচ্ছে’, শির সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প

১৩

কুষ্টিয়ায় খয়েরপুরে খুনের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের : গ্রেপ্তার ২

১৪

চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী বীর মুক্তিযোদ্ধা শান্তিলতা মল্লিকের শেষ বিদায়

১৫

মামলার বাদি সেই বৃদ্ধাকে নাশকার মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ

১৬

‘যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই’, যুদ্ধবিরতি প্রস্তাবের পর পেজেশকিয়ান

১৭

হলে ছাত্রলীগের কমিটি চেয়ে বিজ্ঞপ্তির প্রতিবাদে শাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ

১৮

মহড়ায় যোগ দিতে ভারতে এলো ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

১৯

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

২০