মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর! - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

মাত্র পাঁচ মিনিটের একটি অনলাইন বৈঠকে ভারতের পুরো গ্রাহকসেবা বিভাগের ৮০ কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান ব্লুভাইনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠানটির এক সাবেক কর্মীর দেওয়া পোস্টে এমন অভিযোগ করা হয়েছে।

অনলাইন বৈঠকে চাকরি গেল’ শিরোনামে দেওয়া ওই পোস্টে কর্মীটি জানান, ‘পরিচালনাগত কারণে’ সেদিন তাদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল। তবে সন্ধ্যার শিফটে কাজ শুরুর কয়েক ঘণ্টা পর হঠাৎ করেই পুরো দলকে একটি অনলাইন বৈঠকে যোগ দিতে বলা হয়। সেখানেই চাকরি হারানোর খবর দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

ওই কর্মী লেখেন, গতকাল পর্যন্ত আমি একটি মার্কিন ব্যাংকের গ্রাহকসেবা দলের সদস্য ছিলাম। পরিচালনাগত কারণে তারা আমাদের বাড়ি থেকে কাজ করতে বলেছিল।

তার ভাষ্য, সন্ধ্যা সাড়ে ৬টার শিফটে কাজ শুরু করার প্রায় তিন ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অনলাইন বৈঠকে ডাকেন। মাত্র পাঁচ মিনিটের ওই বৈঠকেই ভারতের পুরো গ্রাহকসেবা দলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত জানানো হয়।

ওই কর্মী বলেন, আমি সন্ধ্যা সাড়ে ৬টার শিফটে কাজ করছিলাম। রাত সাড়ে ৯টার দিকে তারা আমাদের অনলাইন বৈঠকে ডেকে জানায়, ভারতের পুরো গ্রাহকসেবা দলকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও লেখেন, ৮০ জন কর্মীই বাদ। মাত্র পাঁচ মিনিটের একটি বৈঠকের কারণে ৮০টি পরিবার ক্ষতিগ্রস্ত হলো।

হঠাৎ চাকরি হারানোর ঘটনায় হতাশা প্রকাশ করে ওই কর্মী বলেন, চাকরি হারানোর ভয়েই তারা দিন-রাত কঠোর পরিশ্রম করতেন। এরপরও কোনো পূর্বসতর্কতা ছাড়াই চাকরি হারাতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কোন প্রতিষ্ঠান এই ছাঁটাই করেছে—এক ব্যবহারকারীর এমন প্রশ্নের জবাবে ওই কর্মী জানান, প্রতিষ্ঠানটি হলো ব্লুভাইন।

ব্লুভাইন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ডিজিটাল ব্যাংকিং প্রতিষ্ঠান। ক্ষুদ্র ব্যবসার জন্য প্রতিষ্ঠানটি ব্যবসায়িক হিসাব, অর্থ লেনদেনের বিভিন্ন সুবিধা এবং ঋণসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে থাকে।

ওই কর্মীর দাবি, ভারতের দলটি প্রত্যাশিত ফলাফল দিতে পারছিল না এমন কারণ দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

তবে এই ব্যাখ্যার সঙ্গে একমত নন তিনি। তার দাবি, যুক্তরাষ্ট্রের দলের কর্মীদের মধ্যেই চাকরি ছাড়ার হার বেশি ছিল এবং কাজের সময় অপচয়ের প্রবণতাও ছিল। বিপরীতে চাকরি হারানোর আশঙ্কায় ভারতের কর্মীরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করতেন বলে দাবি করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মীর দেওয়া অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ছাঁটাইয়ের কারণ ও ৮০ কর্মীকে একসঙ্গে চাকরিচ্যুত করার বিষয়ে ব্লুভাইনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০