নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের ২০২৪-২০২৫ মেয়াদের গুরুত্বপূর্ণ ১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শান্তিনগরে সমিতির নিজস্ব ‘কুষ্টিয়া ভবনে’ এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫, শিক্ষাবৃত্তি প্রদান, সদস্যদের নতুন পরিচয়পত্র প্রদান এবং নির্বাহী পরিষদ ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন বিষয়ক বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রমকে কেন্দ্র করে এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সভার শুরুতেই দেশের আবাসনখাত ও সমাজসেবায় অসামান্য অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে গ্রিসের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করায় এশিউর গ্রুপের চেয়ারম্যান ড. মো: শেখ সাদীকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানায় সমিতির নির্বাহী পরিষদ।

এছাড়া যুগ্ম সাংগঠনিক সচিব এ্যাডঃ বুলবুল আবু সাঈদ শামীম হাইকোর্টে ডেপুটি এ্যার্টনী জেনারেল নিযুক্তিতে জেলা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এরপরে কুষ্টিয়া ভবনের শেখ সাদী মিলনায়তনে আয়োজিত নির্বাহী পরিষদ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সচিব মহিবুল্লা সায়েম। পরে স্বাগত বক্তব্য দেন এবং পুরো আয়োজন সঞ্চালনা করেন সমিতির মহাসচিব মোহা. আবুল হোসেন।

সভায় ১২তম নির্বাহী সভার কার্যবিবরণী পাঠ, সংশোধন ও অনুমোদন করা হয়। পাশাপাশি জুলাই ২০২৬ আগষ্ট ২০২৬ মাসের আয়-ব্যয় হিসাব উপস্থাপন করে অনুমোদন দেওয়া হয়।

আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভা ২০২৫ আয়োজন সংক্রান্তে বিশদভাবে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজিএম সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি সিরাজুল ইসলামকে আহবায়ক ও এ্যাড: আব্দুল মজিদ বাবুকে সদস্য সচিব করে একটি মুল উপ-কমিটি গঠন করা হয়। তারা পরবর্তীতে বিভিন্ন উপ-কমিটি গঠন করবেন। আসন্ন এজিএম অনুষ্ঠানেই ছাত্র বৃত্তি প্রদান সংক্রান্ত আলোচনা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া সমিতির অফিশিয়াল ওয়েবসাইট ও সকল সদস্যদের দৃষ্টিনন্দন আইডি কার্ড তৈরি করা প্রসঙ্গে আলোচনা ও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ। এটি সফলভাবে বাস্তবায়নে সর্বসম্মতিক্রমে সাংগঠনিক সচিব শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ)কে আহবায়ক ও নির্বাহী সদস্য মুন্সী তরিকুল ইসলামকে সদস্য সচিব করে একটি উপ-কমিটি গঠন করা হয়।

পরে নির্বাহী পরিষদ ২০২৬-২৭ মেয়াদের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠন বিষয়ক দীর্ঘ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সময় সর্বসম্মতিক্রমে তিন সদস্যের নির্বাচন পরিচালনায় কমিটি গঠন করা হয়।

সভায় এজিএম, নির্বাচন এবং সাংগঠনিক কর্মকাণ্ড ঘিরে সার্বিক প্রস্তুতি, বাজেট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

সভাপতি ড. মো: শেখ সাদী ও মহাসচিব মোহা. আবুল হোসেন সময়মতো উপস্থিত থেকে একটি ফলপ্রসূ সভার কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এ বছর এজিএম, ছাত্রবৃত্তি ও নির্বাচন অনুষ্ঠানসহ সার্বিক কার্যক্রম জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে বৃহৎ পরিসরে আয়োজন করা সম্ভব হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সনজিত কুমার বিশ্বাস, সিরাজুল ইসলাম, আব্দুর রশিদ, রাশিদুল হাসান, ইকবাল মহসীন, অ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু, মুন্সী তরিকুল ইসলাম, আশরাফুল ইসলাম লায়জু, আবু বকর সিদ্দীক, শামসুজ্জামান ইবনে আজিজ (আরিফ), মীর রফিকুল আলম মঞ্জু, তারিকুল হক তারিক, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, কামরুল হাসান সুজন, মিজানুর রহমান, জাকিরুল ইসলাম, দেওয়ান পলাশসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠিত এ সভায় বিশেষ বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা পরিষদ ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। তিনি বলেন, বিগত দেড়ক এই সংগঠনকে কুক্ষিগত করে রেখেছিল একটি মহল। আমাদের মতো অনেককেই তখন আসতে দেওয়া হয়নি বা পরিবেশ ছিলোনা। কিন্তু ২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী প্রেক্ষাপটে নতুন কমিটি সবাইকে নিয়ে সাফল্যের দায়িত্ব পালন করেছে। কিন্তু এখন আবার সমিতির নতুন কমিটি গঠন বা নির্বাচনকে কেন্দ্রকে সেই মহল ও তাদের সাঙ্গপাঙ্গ মাথা চাড়া দিতে চাইছে। কোন অশুভকর তৎপরতা বা ষড়যন্ত্র এখানে মেনে নেওয়া হবেনা বলেও তিনি হুসিয়ারি উচ্চারণ করেন।

আমাদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই জেলা সমিতি ঢাকার মূল ভিত্তি বলে মন্তব্য করে কাজল মাজমাদার দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ সদস্যদের ব্যক্তিগত মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি কুষ্টিয়াবাসীর কল্যাণে আরও ঘনিষ্ঠ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০