সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বাহিনীর একের পর এক আক্রমণের মুখে সৌদি সামরিক বাহিনীকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও পরিকল্পনায় সহায়তার জন্য কাজ করছে একটি মার্কিন সামরিক টাস্কফোর্স। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে গালফ নিউজ এই খবর নিশ্চিত করেছে।

মার্কিন কর্মকর্তা জানান, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি অংশীদারদের সঙ্গে শক্ত নিরাপত্তা জোট বজায় রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। সেই লক্ষ্যেই গোয়েন্দা সহযোগিতা ও কৌশলগত পরিকল্পনা বৃদ্ধির জন্য তারা বিশেষ এই টাস্কফোর্স স্থাপন করেছে।

গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করে এবং লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা বাড়ায়। গত সপ্তাহে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব আল-মানদেব প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়, যা হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিকল্প সমুদ্রপথ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে হুথিরা। এর জবাবে সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি গোষ্ঠীটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, হুথিরা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতের মাঝে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।

২০১৪ সালে হুথিরা সানা দখলের পর ২০১৫ সালে ইয়েমেন সরকারের পক্ষে সামরিক জোট নিয়ে হস্তক্ষেপ করে সৌদি আরব। ইরান দীর্ঘদিন ধরে হুথিদের অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসলেও সাম্প্রতিক এই যুদ্ধে কোনো ধরনের ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে।

সূত্র: গালফ নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০