গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক - সমকন্ঠ
শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০০ জন আটকা পড়ে আছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ছয়তলা ওই ভবনটি ধসে পড়ে। এতে নিহতের পাশাপাশি ১৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। উদ্ধারকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করার চেষ্টা চালাচ্ছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে আনছেন। স্থানীয়রাও হাতে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে যোগ দিচ্ছেন। এক ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে জীবিত এক শিশুকে উদ্ধারের দৃশ্যও দেখা গেছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা নিখোঁজদের খোঁজ ও নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে। তবে ভারী সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভবনটি আগে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে ফাটল ধরে কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। যুদ্ধের কারণে গাজার হাজারো ভবন ক্ষতিগ্রস্ত বা আংশিক ধ্বংস হয়েছে। একই সঙ্গে নির্মাণসামগ্রী ও উদ্ধারকাজের ভারী যন্ত্রপাতি প্রবেশেও বিধিনিষেধ রয়েছে।

জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক মানবিক সমন্বয়ক রামিজ আলাকবারভ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মিসর, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের দ্রুত মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগের প্রশংসা করে বলেন, এখনও প্রাণ বাঁচানো সম্ভব। এখন গুরুত্বপূর্ণ প্রতিটি মিনিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১০

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১১

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৩

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৪

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৫

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

১৬

সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

১৭

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে: সৌদি আরব

১৮

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

১৯

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

২০