স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার - সমকন্ঠ
মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

Screenshot

কুষ্টিয়ার কুমারখালীতে এক স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধায় কুমারখালীর শহরতলীর গড়াই সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামুন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তের পর তিনি ফেসবুকে নিয়মিত কনটেন্ট তৈরির কাজ চালিয়ে আসছিলেন।

জানা গেছে, মামুন শিক্ষকতার পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়াদি নিয়ে কনটেন্ট তৈরির কাজ করছিলেন। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠলে বিভিন্ন এলাকায় তার ভক্তবৃন্দ তৈরি হতে থাকে। তিনি নিজ বাসাবাড়ি ও কুমারখালীর পথেপ্রান্তে নানাবয়সি নারী – পুরুষ কনটেন্ট ক্রিয়েটর নিয়ে জড়ো হতেন।

এ দিকে মামুনের বিরুদ্ধে অশ্লীল কনটেন্ট ক্রিয়েক ও শিক্ষকতার নীতি – নৈতিকতা বিরোধী কর্মকান্ডের অভিযোগে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন এনসিপির নেতাকর্মীরা। এ তথ্য জানিয়েছেন উপজেলা এনসিপির সদস্য সচিব আলামিন হোসেন আকাশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জামাল উদ্দিন জানান, ৫ আগষ্টের ঘটনায় মামুন সক্রিয়া ভূমিকায় ছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অশ্লীল কনটেন্ট তৈরির বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

ক্যাপশনঃ স্বেচ্ছাসবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিবুল আলম মামুন কুমারখালী থানা পুলিশের হেফাজতে। ছবি মঙ্গলবার রাতের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাংচুর, আ’লীগ নেতার বাড়িতে আগুন

স্বেচ্ছাসেবক লীগ নেতা, শিক্ষক ও কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিলো ন্যাটো!

সৌদি আরবের ৩ শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় আহত ১৩

নিষিদ্ধ ছাত্রলীগের তথ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ‘উদ্দেশ্যপ্রণোদিত’: এনসিপি

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

গাজা নিয়ে তথ্যচিত্র, দুই নির্মাতার নাগরিকত্ব বাতিলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের

মৃত বন্ধুকে নিয়ে উপহাস করায় ক্ষেপেছেন রোনালদো

‘গাজায় এখনো গণহত্যা চলছে’

১০

কুষ্টিয়ায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই নিহত

১১

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা

১২

ডাকসুর পরবর্তী নির্বাচন নিয়ে নির্লিপ্ত প্রশাসন, অভিযোগ সাদিক কায়েমের

১৩

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৬২৯, উদ্ধার অস্ত্র-মাদক

১৪

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল: গ্রেপ্তার ২৪ আসামির ১০ দিনের রিমান্ড

১৫

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

১৬

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

১৭

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

১৮

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

১৯

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

২০