কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ - সমকন্ঠ
শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণের সময় ঐতিহাসিক হার্ডিং ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রদল নেতা নিখোঁজ হয়েছেন। নিখোঁজ রাকিবুজ্জামান রকি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব।

শুক্রবার রাতে এ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হলেও এখনও তাঁর সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে ১২৩ জন যাত্রী নিয়ে একটি নৌকা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসে। মাজার দর্শন শেষে শুক্রবার রাতে ফেরার পথে হার্ডিং ব্রিজের ৪ নম্বর পিলারের কাছে পৌঁছালে প্রবল স্রোতের টানে নৌকাটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় নৌকার পেছনের অংশে থাকা তিনজন যাত্রী নদীতে পড়ে যান।
নদীতে পড়ে যাওয়া তিনজনের মধ্যে লিটন ও ওহাব নামের দুইজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ থাকেন রকি। খবর পেয়ে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে পদ্মার তীব্র স্রোত ও রাতের অন্ধকারের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।
নিখোঁজ রকিরের বন্ধু আনিসুজ্জামান জানান, রকি সাঁতার জানতেন এবং যথেষ্ট স্বাস্থ্যবান ছিলেন। তিনি আশা করছেন রকি জীবিত ফিরে আসবেন। এদিকে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিরুল আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাঁরা জানিয়েছেন, নিখোঁজ ছাত্রদল নেতাকে উদ্ধারে প্রশাসনের সব কটি ইউনিট একযোগে কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

কুষ্টিয়ায় পদ্মায় পিলারের ধাক্কায় নৌকা দুর্ঘটনা, ছাত্রদল নেতা নিখোঁজ

শত শত ইয়েমেনি শরণার্থীদের উদ্ধার করেছে জিবুতি

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

ইয়েমেনের হুথিরা ছদ্মবেশী যুদ্ধকৌশলে পারদর্শী

ইরানের সঙ্গে বর্ডার বন্ধ করছে ইরাক

ইসরায়েল অধিকৃত সিরিয়ায় নেতানিয়াহু, প্রতিবাদ সৌদি আরবের

এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা

চুক্তি সত্ত্বেও লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল

ইরান-মার্কিন আলোচনা পুনরায় শুরু করতে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান

১০

কুমারখালীতে সারের ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

১১

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও!

১২

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

১৩

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

১৪

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

১৫

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

১৬

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

১৭

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

১৮

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

১৯

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

২০