নেতানিয়াহুর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ, ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ, ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আরেক কর্মকর্তা আফেক মস্কোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে অনুরোধ জানিয়েছে তুরস্কের বিচার মন্ত্রণালয়। গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগ ও ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় থাকা আন্দোলনকর্মীদের ওপর আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি হামলাসংক্রান্ত শুনানির সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২২ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে, শুক্রবার তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গণহত্যার অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু এবং আফেক মস্কোভিচের বিরুদ্ধে গত ১৪ জুলাই জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে, আমাদের আইন মন্ত্রণালয় তাদের আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট নথিগুলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

নেতানিয়াহু ও মস্কোভিচ মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতর বেআইনি স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃত আঘাত, নির্যাতন ও দুর্ব্যবহার, সম্পত্তির ক্ষতিসাধন, গুরুতর ডাকাতি এবং যানবাহন ছিনতাই বা দখলের অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন। এসব অভিযোগ আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপ এবং এর ফলস্বরূপ কর্মীদের আটক করার ঘটনার সঙ্গে সম্পর্কিত।

এসময় গাজায় ইসরায়েলের অপরাধের জন্য দেশটিকে জবাবদিহির আওতায় আনতে তুরস্ক সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে উল্লেখ করেন তিনি।

আঙ্কারার এই আইনি পদক্ষেপের নেপথ্যে সিরিয়া সীমান্তে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব রয়েছে। চলতি সপ্তাহের শুরুতে উত্তর সিরিয়ার আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পরই তুরস্ক এই সিদ্ধান্ত ত্বরান্বিত করে। বিমানঘাঁটিতে তুর্কি সেনাদের অবস্থান তৈরি হচ্ছে এমন অভিযোগে ইসরায়েল এ হামলা চালালেও তুরস্ক ও সিরিয়া ঘাঁটিতে সামরিক উপস্থিতির কথা অস্বীকার করেছে।

এর আগেও গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভ্যন্তরীণভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তুরস্ক। আঙ্কারা ইসরাইলের বিরুদ্ধে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়ে আসছে। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করে।

গত মে মাসে গাজার উদ্দেশে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত দুটি নৌযানে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার নতুন প্রচেষ্টার অংশ হিসেবে বহরটি যাত্রা করেছিল। এর আগেও গাজামুখী ত্রাণবাহী বহরের অভিযান আন্তর্জাতিক জলসীমায় ইসরাইলি বাহিনী আটকে দিয়েছিল।

ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াও বিচারিক প্রক্রিয়া শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০