মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অমিত শাহ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২১ অগাস্ট ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলেন অমিত শাহ

আগের সরকারকে সীমান্ত নিরাপত্তার জন্য জমি দিতে বারবার অনুরোধ করেও সাড়া পাওয়া যেত না। তবে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে গেছে বলে দাবি করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির রাণিডাঙায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) সীমান্ত সদর দপ্তরে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।
দ্য ইকোনোমিক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আগের রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সীমান্ত সুরক্ষার জন্য ২০১৪ সাল থেকে ১১২৯ একর জমি চাওয়া হলেও এতদিন তা পাওয়া যায়নি। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন করেও কোনও লাভ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তবু জমি মেলেনি। শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই সেই জমি পাওয়া গিয়েছে।

এ জন্য বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান শাহ। একইসঙ্গে আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিকেও তিনি গুরুত্ব দেন।
জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে সরকারি ও নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকতেন না বলেও মন্তব্য করেন শাহ। তার মতে, এবার মুখ্যমন্ত্রী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় বিষয়টি বিশেষভাবে উল্লেখ করার মতো।

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতীয়তাবাদ ও দেশের ঐতিহ্যের বিষয়ও উঠে আসে শাহের বক্তব্যে। তিনি ‘বন্দেমাতরম’ গানটির পূর্ণাঙ্গ পরিবেশনের প্রসঙ্গ তুলে ধরেন।

এসময় স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে গানটি পূর্ণাঙ্গভাবে পরিবেশিত হয়নি। সংসদে গানটি গাওয়া হলেও তা সম্পূর্ণভাবে পরিবেশন না করায় তার মতো অনেকের আক্ষেপ ছিল বলে দাবি করেন শাহ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০