ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতালির গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

ইতালির রাজধানী রোমের দক্ষিণ-পূর্বে কোলেফেরো শহরের কাছে একটি গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবারের (১৩ আগস্ট) এ বিস্ফোরণের শব্দ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা থেকে শোনা যায়।

প্রতিবেদনে অনুযায়ী, কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে দমকল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর শিল্পাঞ্চলজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়।
ফ্রাঙ্কো-জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান কেএনডিএস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটি কেএনডিএস অ্যামো ইতালির পরিচালনায় রয়েছে, যা কেএনডিএস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।

কোলেফেরোর মেয়র জিউলিও কালামিতা সাংবাদিকদের বলেন, গ্রীষ্মকালীন ছুটির কারণে কারখানাটি বন্ধ থাকায় বিস্ফোরণের সময় সেখানে কোনো কর্মী না থাকায় বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। আগুনের শেষ অংশগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছিল বলেও জানান তিনি।

এক বিবৃতিতে কেএনডিএস জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও দুর্ঘটনার পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ওই কারখানায় স্থল ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাঝারি ও বড় ক্যালিবারের গোলাবারুদ তৈরি করা হয়। পাশাপাশি মহাকাশযানের উৎক্ষেপণযানের জন্য জ্বালানিও উৎপাদন করা হয়।

এ ছাড়া ২০২৩ সালে ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থার ১৫৫ মিলিমিটার গোলাবারুদ সরবরাহসংক্রান্ত কয়েকটি চুক্তির কাঠামোতেও প্রতিষ্ঠানটি অংশীদার ঠিকাদার হিসেবে যুক্ত ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০