মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: ভাষা জটিলতায় অভিযোগ গঠন স্থগিত - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১২ অগাস্ট ২০২৬, ৬:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: ভাষা জটিলতায় অভিযোগ গঠন স্থগিত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকসনে তিন বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নাগরিক মো. ইদ্রিস আলীর (৪৩) বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
মালয় ভাষা ঠিকমতো বুঝতে না পারায় বৃহস্পতিবার (১৩ আগস্ট) তার বোঝার মতো ভাষায় অভিযোগ পড়ে শোনানোর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ইদ্রিস আলী। তার বিরুদ্ধে মো. নজরুল ইসলাম, মোহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে।

ম্যাজিস্ট্রেট নুরুল সাকিনাহ রসলির সামনে মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হলে প্রথমে তিনি বুঝেছেন বলে মাথা নাড়ান। পরে আদালত বুঝতে পারেন, অভিযোগের বিষয়বস্তু তিনি পুরোপুরি বুঝতে পারছেন না। এজন্য বাংলাদেশি দোভাষী ডেকে এনে তার বোঝার মতো ভাষায় আবার অভিযোগ পড়ার নির্দেশ দেওয়া হয়।

আদালতের অভিযোগ অনুযায়ী, চলতি মাসের শুরুতে পোর্ট ডিকসনের তামান লিঙ্গির একটি বাড়ির পেছনের গলিতে এবং সাউয়া মাঙ্গিস এলাকার একটি পামবাগানে বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে এ তিনজনকে হত্যা করা হয়।

দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড না হলে সর্বোচ্চ ১২টি বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

একই ঘটনায় আরেক বাংলাদেশি মো. কাজল মণ্ডলকে হত্যাচেষ্টার অভিযোগেও অভিযুক্ত করা হয়েছে ইদ্রিস আলীকে। তামান লিঙ্গিতে বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।

সেশন আদালতে দণ্ডবিধির ৩০৭ ধারায় এ অভিযোগ আনা হয়েছে। এ ধারায় সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। সেশনস কোর্টের বিচারক তাসনিম আবু বকরও আগামী ১৩ আগস্ট অভিযুক্তের বোধগম্য ভাষায় অভিযোগ আবার পড়ার দিন ধার্য করেছেন।

নেগেরি সেম্বিলানের পাবলিক প্রসিকিউশনের পরিচালক ইংকু আহমাদ রাশদি ইংকু আবদুল্লাহ জানিয়েছেন, অভিযুক্তের জন্য জামিনের কোনো আবেদন করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০