ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭ - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইয়েমেনে সশস্ত্র বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখায় হুতি বিদ্রোহীদের নতুন দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এটি ছিল দ্বিতীয় দফা হামলা।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, রোববারের দ্বিতীয় দফায় চালানো এই হামলায় চারজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে।

এর আগে রোববারের প্রথম দফার হামলায় আট সামরিক সদস্য ও তিন বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত এবং ৩২ জন আহত হন। বাণিজ্যিক বন্দরসহ বেসামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং বসতবাড়িতে চালানো এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি বাহিনী বিস্ফোরক ভর্তি একটি চালকবিহীন নৌকাও ধ্বংস করে।
হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদি সৈন্য সমাবেশ ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। হুতিদের দাবি, পশ্চিম উপকূল ও তাইজ প্রদেশে সৌদি সামরিক উপস্থিতি এবং শক্তি বৃদ্ধির জবাবেই তারা এই বৃহৎ হামলা চালিয়েছে।

সংঘাতের এই ধারা কেবল আল-মাখাতেই সীমাবদ্ধ ছিল না, বরং তা আল-খোখা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। সেখানে আল-জুমহুরিয়া টেলিভিশনের বরাতে জানা গেছে, হুতিদের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হোদেইদাহর ইয়েমেন সরকার মনোনীত গভর্নর আল-হাসান তাহের অল্পের জন্য প্রাণরক্ষা পেয়েছেন।

সূত্র: আল জাজিরা

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১০

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১১

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১২

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৪

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১৫

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৮

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৯

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

২০