শতকের ঘরে সবজি, কাঁচা মরিচের ঝাল ৪০০ ছুঁইছুঁই - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতকের ঘরে সবজি, কাঁচা মরিচের ঝাল ৪০০ ছুঁইছুঁই

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন জেলায় জলাবদ্ধতার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে বেড়েছে সবজির দাম। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচা মরিচের। বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। মাত্র দুই সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০ থেকে ১৬০ টাকা। সেই তুলনায় অল্প সময়ের ব্যবধানে দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

পুরান ঢাকার রায়সাহেব বাজারের সবজি বিক্রেতা রবিউল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে মরিচক্ষেতে পানি জমে অনেক গাছ নষ্ট হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে সরবরাহও কমে গেছে। ফলে পাইকারি বাজারেই দাম বেড়েছে, যার প্রভাব এখন খুচরা বাজারে পড়েছে।
ধুপখোলা বাজারে কেনাকাটা করতে আসা মঈনুল আহসান বলেন, কাঁচা মরিচের বর্তমান দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তার অভিযোগ, বৃষ্টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অনেক ব্যবসায়ী অতিরিক্ত দাম নিচ্ছেন। বাজারে কার্যকর নজরদারি না বাড়ালে ভোক্তাদের দুর্ভোগ আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর বিভিন্ন বাজারে গোল বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকায়। লম্বা বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা। করলা, বরবটি ও কাঁকরোলের কেজি ১০০ থেকে ১২০ টাকা। কচুর লতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।

এ ছাড়া ধুন্দুল, ঝিঙে, চিচিঙ্গা, পটোল ও ঢ্যাঁড়শ কিনতে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকা গুনতে হচ্ছে। আকারভেদে একটি লাউয়ের দাম রাখা হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা।

বর্তমান বাজারে কিছুটা স্বস্তি দিচ্ছে শুধু পেঁপে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। তবে পেঁপে ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম দুই সপ্তাহ আগের তুলনায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, এলাকাভিত্তিক ছোট বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারে এখনও তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। তবে সব ধরনের পণ্যের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে কাঁচা মরিচের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০