ফাইনালের আগে অনুশীলন বাতিল করতে বাধ্য হলো স্পেন - সমকন্ঠ
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে অনুশীলন বাতিল করতে বাধ্য হলো স্পেন

বিশ্বকাপ ফাইনালের আগে বড় ধাক্কা খেল স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের মাত্র একদিন আগে বজ্রপাতের কারণে শেষ মুহূর্তের অনুশীলনই করতে পারেনি লা রোহা।

নিউ জার্সির হুইপ্যানিতে স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) স্পেনের শেষ অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। নিউ ইয়র্ক রেড বুলসের সাবেক ট্রেনিং সেন্টার এবং এনডব্লিউএসএল ক্লাব গথাম এফসির ভবিষ্যৎ অনুশীলন কমপ্লেক্সে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সেশন।
তবে বৈরী আবহাওয়া স্প্যানিশদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায়। বজ্রপাতের ঝুঁকির কারণে প্রথমে অনুশীলন পিছিয়ে দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত পুরো সেশনই বাতিল করা হয়।

অনুশীলনস্থলের আট মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সব ধরনের কার্যক্রম স্থগিত রাখতে হয়। প্রতি ৩০ মিনিট পরপর পরিস্থিতি মূল্যায়ন করা হয় এবং ঝুঁকি পুরোপুরি কেটে গেলে তবেই ‘অল ক্লিয়ার’ সংকেত দেওয়া হয়।

কিন্তু শনিবার সকালজুড়ে আবহাওয়ার অবস্থার উন্নতি না হওয়ায় স্পেনকে মাঠে নামার অনুমতি দেওয়া হয়নি। ফলে বিশ্বকাপ ফাইনালের আগে নির্ধারিত শেষ অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে লুইস দে লা ফুয়েন্তের দলকে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১১

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

১২

কাবাডি খেলায় হেরে যাওয়ায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৩

সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ

১৫

রোগী সেজে তথ্য সংগ্রহের পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

১৬

নভেম্বর পর্যন্ত ইরান যুদ্ধের পক্ষে না ট্রাম্পের সহযোগীরা

১৭

মোদি-পেজেশকিয়ান সাক্ষাতের পর ভারতের ওপর ‘নিষেধাজ্ঞার’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৮

ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

১৯

মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন- মধ্যপ্রাচ্যকে ইরান

২০