পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৩ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গের সরকারের পালাবদল হতেই ঈদের ছুটিতে কাটছাঁট করল বিজেপি সরকার। সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২০২৬ সালের শুরুতে ঈদ উপলক্ষে দুই দিনের ছুটি ঘোষণা করেছিল। তবে সরকার পরিবর্তনের পরপরই নতুন প্রশাসন সেই সিদ্ধান্তে পরিবর্তন আনলো।
শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে জানান, কোরবানির ঈদে একদিনই ছুটি থাকবে। আগামী ২৮ মে ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী একের পর এক প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতেও জোর দিচ্ছে নতুন সরকার। ফাঁকিবাজি ও অতিরিক্ত ছুটির সংস্কৃতি কমিয়ে দ্রুত জনসেবা নিশ্চিত করার বার্তাও দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মীদের অফিসে উপস্থিতির সময় নিয়েও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সাধারণত বছরের শুরুতেই সরকারি ছুটির তালিকা প্রকাশ করা হয়। সেই অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চলাকালে প্রকাশিত তালিকায় বকরি ঈদের জন্য ২৬ ও ২৭ মে এই দুই দিনের ছুটি রাখা হয়েছিল। তবে শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার একদিনের ছুটি রাখা হয়েছে।

এই সিদ্ধান্তের পর সরকারি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, সামনে দুর্গাপূজার দীর্ঘ ছুটির তালিকাতেও কি কোনো কাটছাঁট আসতে পারে?

সূত্র: পুবের কলম

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১০

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১১

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১২

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৫

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৭

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৮

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৯

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

২০