২৫ হাজার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে আফগানিস্তান- ইউনিসেফ - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
২৮ এপ্রিল ২০২৬, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৫ হাজার নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারাতে পারে আফগানিস্তান- ইউনিসেফ

নারীশিক্ষা ও কর্মসংস্থানে তালেবানের আরোপিত নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে আফগানিস্তানে ২৫ হাজারের বেশি নারী শিক্ষক ও স্বাস্থ্যকর্মী হারানোর আশঙ্কা রয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ইউনিসেফ-এর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে তালেবান সরকারি খাতের অধিকাংশ পদে নারীদের নিয়োগ সীমিত করেছে এবং মেয়েদের শিক্ষার সুযোগ ১২ বছর বয়স পর্যন্ত বেঁধে দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এসব নিষেধাজ্ঞার প্রভাব ইতোমধ্যে পড়েছে প্রায় ১০ লাখ নারীর ওপর। পরিস্থিতির উন্নতি না হলে ২০৩০ সালের মধ্যে ক্ষতিগ্রস্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে। এ অবস্থায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান এ ধরনের নীতি কার্যকর করে আসছে।

তথ্য অনুযায়ী, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নারী কর্মীর সংখ্যা দ্রুত কমছে। ২০৩০ সালের মধ্যে প্রায় ২০ হাজার নারী শিক্ষক এবং ৫ হাজার ৪০০ স্বাস্থ্যকর্মী হারানোর আশঙ্কা রয়েছে, যা ২০২১ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ। এছাড়া ২০৩৫ সালের মধ্যে আরও ৯ হাজার ৬০০ স্বাস্থ্যকর্মী কমে যেতে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিক্ষক, নার্স, চিকিৎসক ও সমাজকর্মী ছাড়া একটি দেশের মৌলিক সেবা ব্যবস্থা টিকিয়ে রাখা সম্ভব নয়। মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ থাকলে আফগানিস্তান এই গুরুত্বপূর্ণ জনশক্তি হারাবে।

প্রতিবেদনে আরও বলা হয়, নারী রোগীদের চিকিৎসায় নারী স্বাস্থ্যকর্মী অপরিহার্য। একইভাবে ছাত্রীদের জন্য আলাদা শ্রেণিকক্ষে নারী শিক্ষকের গুরুত্বও বেশি।

এই ঘাটতির প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়বে। বছরে অন্তত ৫৩০ কোটি আফগানি বা প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলারের সমপরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইউনিসেফ কর্তৃপক্ষ নারীদের দক্ষতা উন্নয়ন এবং শ্রমবাজারে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০