আবারও পাকিস্তানে যাচ্ছেন আব্বাস আরাগচি, এরপরই রাশিয়া সফর - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৬ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও পাকিস্তানে যাচ্ছেন আব্বাস আরাগচি, এরপরই রাশিয়া সফর

কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের রাজধানী মাসকাট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন। একটি ইরানি সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।
আশা করা হচ্ছে, আরাগচি খুব দ্রুতই ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত নূর খান বিমানঘাঁটিতে অবতরণ করবেন। পাকিস্তানে সংক্ষিপ্ত বিরতি ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি পরবর্তী গন্তব্য হিসেবে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এর আগে গতকাল শুক্রবার আরাগচির নেতৃত্বে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছিল। সেই সফরে প্রতিনিধিদলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক করেছিলেন। ওই বৈঠকগুলো শেষ করেই তারা ওমানের উদ্দেশ্যে ইসলামাবাদ ত্যাগ করেছিলেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘন ঘন সফর ও কূটনৈতিক আলাপ-আলোচনার পেছনে মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তজনা নিরসনে মধ্যস্থতা করা। পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ এই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য নিরলস কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক পাকিস্তান সফর এবং এরপর রাশিয়া যাত্রা বৈশ্বিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০