রাতে মোদির জাতির উদ্দেশে ভাষণের বিষয় অজানা, চারদিকে নানা আলোচনা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতে মোদির জাতির উদ্দেশে ভাষণের বিষয় অজানা, চারদিকে নানা আলোচনা

লোকসভায় নারী আসন সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হওয়ায় চাপে পড়েছে নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বাধীন কেন্দ্রীয় প্রশাসন। এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী নিজেই।

এমন অবস্থায় হটাৎ শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে।

তবে এই ভাষণের বিষয়বস্তু বা সম্ভাব্য কোনো ঘোষণা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোন বিষয়ে কথা বলবেন মোদি সে নিয়েও কিছু প্রকাশ করেনি প্রকাশ করেনি প্রধানমন্ত্রীর দপ্তর। ফলে এ ভাষণ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।

এর আগে, শনিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে মোদি অভিযোগ করেন, বিরোধী দলগুলো ইচ্ছাকৃতভাবে বিলটির বিরোধিতা করেছে এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে ভয় কাজ করছে। তিনি এ অবস্থানকে ভুল আখ্যা দিয়ে সতর্ক করেন, ভবিষ্যতে এর রাজনৈতিক মূল্য দিতে হবে।

অন্যদিকে, বিরোধী শিবির এই ঘটনাকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ব্যাপারটিকে গণতন্ত্রের এক বিরাট বিজয় হিসেবে উল্লেখ করেছেন। নয়াদিল্লিতে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই ফলাফল বিরোধী ঐক্যের প্রতিফলন এবং শাসক দলের ষড়যন্ত্রে বড় ধরনের ধাক্কা।

তিনি আরও দাবি করেন, এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধেও একটি গুরুত্বপূর্ণ বিজয়।

নারী সংরক্ষণ বিল পাস না হওয়ায় দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এবং ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অবস্থান আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০