ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ এপ্রিল ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা আট আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ঘটনাটি নিশ্চিত করেছে।
মেলাউই শাখার উদ্ধার কার্যক্রমের প্রধান মোহাম্মদ সায়াফি জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এয়ারবাস এইচ১৩০, যা একটি স্থানীয় বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন। তিনি বলেন, একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মোহাম্মদ সায়াফি জানান, দুর্ঘটনাস্থলটি খাড়া পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা দুর্গম এলাকায় অবস্থিত, যা পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্গত। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে।

তিনি আরও জানান, হেলিকপ্টারটিতে দুইজন ক্রু ও ছয়জন যাত্রী ছিলেন। উদ্ধারকারীরা সবাইকে মৃত অবস্থায় পেয়েছে। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিকও রয়েছেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ মূল অংশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় কয়েক কিলোমিটার দূরে পাওয়া গেছে, যা দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০