হরমুজে ইরানের বন্দরে যাওয়া-আসা সব জাহাজকে আটকাবে যুক্তরাষ্ট্র - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ এপ্রিল ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজে ইরানের বন্দরে যাওয়া-আসা সব জাহাজকে আটকাবে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি ব্যবহার করে ইরানের বন্দরে যাওয়া এবং আসা সব জাহাজকে আটকানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

সোমবার (১৩ এপ্রিল) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, মার্কিন সামরিক বাহিনী ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে অবস্থানরত সকল দেশের পতাকাবাহী জাহাজের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে।

অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো জাহাজ প্রবেশ করলে বা সেখান থেকে বের হলে সেটিকে পথিমধ্যে আটক করা, গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা অথবা জব্দ করা হতে পারে। তবে এ অবরোধ ইরান বন্দর বাদে অন্যান্য বন্দরে যাওয়ার ক্ষেত্রে কার্যকর হবে না।

ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের নিন্দা রাশিয়ার
ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে। এ বিষয়টি নিশ্চিত করেই বলা যায়।

যদিও এ ব্যাপারে অনেক কিছুই এখনো অস্পষ্ট। তাই আমি এ নিয়ে খুব বেশি কথা বলা থেকে বিরত থাকব।

এছাড়া ইরানের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম রাশিয়ার কাছে নেওয়ার ব্যাপারে যে কথা উঠেছে সেটি নিয়েও দিমিত্রির কাছে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, এ প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। রাশিয়া এ ব্যাপারে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০