যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে ছুটি ঘোষণা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে ছুটি ঘোষণা

স্থায়ীভাবে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ও শুক্রবার এই ছুটি কার্যকর থাকবে। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুইদিনে সকল প্রকার স্কুল ও অফিস বন্ধ থাকবে। জেলা প্রশাসনের বরাতে বলা হয়েছে, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি এবং প্রাইভেট অফিস এই দুইদিন বন্ধ থাকবে।

তবে জরুরি কাজে নিয়োজিত সেবা এই ছুটির আওতাভুক্ত থাকবে না বলে নোটিশে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই শহরে হঠাৎ জারি করা বিজ্ঞপ্তিতে ছুটির কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ কোনো কূটনৈতিক সফর বা আন্তর্জাতিক সম্মেলনের আগে পাকিস্তানে নিরাপত্তার স্বার্থে প্রায়ই এ ধরনের ছুটি দেওয়া হয়।

এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে যাবে।

অন্যদিকে রাতে পাকিস্তানের উদ্দেশে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল রওয়ানা দেবে বলে জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০