ইতিহাসে প্রথম, ট্রাম্পকে ক্ষমতা থেকে হটানোর ডাক এনএএসিপি'র - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাসে প্রথম, ট্রাম্পকে ক্ষমতা থেকে হটানোর ডাক এনএএসিপি’র

কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন এনএএসিপি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন ও ২৫তম সংশোধনীর আওতায় অবিলম্বে তাকে ক্ষমতা থেকে হটানোর আহ্বান জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

১৯০৯ সালে এনএএসিপি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১১৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নিলো ।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)-এর প্রেসিডেন্ট ডেরিক জনসন এনিয়ে একটি কড়া বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রেসিডেন্ট অযোগ্য, অসুস্থ এবং উন্মাদ।

ডেরিক জনসন আরও বলেছেন, ট্রাম্পের বক্তব্য ও আচরণ কেবল উদ্বেগজনক নয়, বরং অত্যন্ত বিপজ্জনক।

এ ছাড়া এনএএসিপি’র প্রেসিডেন্ট বলেছেন, যখন দেশের সর্বোচ্চ পদের জন্য বিশ্বস্ত কোনো ব্যক্তি সত্য, স্থিতিশীলতা এবং আমেরিকান জনগণের কল্যাণের প্রতি অবজ্ঞা-প্রদর্শন করেন, তখন তা পুরো জাতি এবং বিশ্বের জন্য একটি হুমকি হয়ে দাঁড়ায়।

ট্রাম্পকে অবশ্যই অবিলম্বে অফিস থেকে (ক্ষমতা থেকে) সরিয়ে দিতে হবে বলে আহ্বান জানান ডেরিক জনসন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০