‘পাকিস্তানের হুমকির জবাব দেওয়ার সাহস আপনার নেই’, মোদিকে পদত্যাগ করতে বললেন মমতা - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৭ এপ্রিল ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘পাকিস্তানের হুমকির জবাব দেওয়ার সাহস আপনার নেই’, মোদিকে পদত্যাগ করতে বললেন মমতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাকে লক্ষ্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক হুমকির বিষয়ে তার লক্ষণীয় নীরবতার জন্য অবিলম্বে মোদির পদত্যাগ দাবি করেছেন তিনি। শনিবার পাকিস্তানের শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ এ হুঁশিয়ারি দেন।

সোমবার (৬ এপ্রিল) পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নাকাশিপাড়ার বেথুয়াডহরীতে একটি নির্বাচনী প্রচারণা থেকে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যখন বলেন যে কলকাতাকে টার্গেট করব… তখন প্রধানমন্ত্রী রাজ্যে এসে সেই কথাটা কেন মুখ দিয়ে বললেন না যে ‘উই উইল টেক স্ট্রং অ্যাকশন।’

মমতার প্রশ্ন, উনি (মোদি) চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি? নির্বাচনের আগে আরেকটা পেহেলগাও?

তদন্তের দাবি জানিয়ে মমতা বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে দিয়ে কে এ কথা বলিয়েছে? কারা বলিয়েছে? এর তদন্ত চাই। আপনি কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেননি? কলকাতাকে টার্গেট করার কথা যদি কেউ বলে আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমরা তা মানব না।
রোববার পশ্চিমবঙ্গের কোচবিহারে নির্বাচনী প্রচারণা থেকে অনুপ্রবেশ ইস্যুতে মমতার সরকারকে নিশানা করতে দেখা যায় মোদিকে। প্রধানমন্ত্রীকে পাল্টা নিশানা করে মমতা বলেন, যদি কোনো অনুপ্রবেশকারী কোথাও ঢুকে থাকে তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন।

ভোটার তালিকা থেকে কয়েক লাখ মানুষের নাম বাদ যাওয়া নিয়েও মোদিকে নিশানা করেন। মমতা বলেন, ২০২৪ সালে লোকসভা ভোটে তো আপনিও প্রধানমন্ত্রী হয়েছেন। তবে প্রথমে তো আপনার পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০