জ্বালানি সংকটে ইতালির ৪ বিমানবন্দর, ফুয়েল সরবরাহের কড়াকড়ি আরোপ - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ এপ্রিল ২০২৬, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি সংকটে ইতালির ৪ বিমানবন্দর, ফুয়েল সরবরাহের কড়াকড়ি আরোপ

ইস্টার উৎসবের ব্যস্ততা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সংকটে পড়েছে ইতালির প্রধান চারটি বিমানবন্দর। উদ্ভূত পরিস্থিতিতে আগামী ৯ এপ্রিল পর্যন্ত উড়োজাহাজে জ্বালানি সরবরাহের ওপর সীমাবদ্ধতা আরোপ করেছে প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এয়ার বিপি’। সোমবার (৬ এপ্রিল) ইতালীয় সংবাদ সংস্থা আনসার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বোলোগনা, মিলান লিনাতে, ট্রেভিসো এবং ভেনিস— এই চারটি বিমানবন্দরে বর্তমানে জ্বালানি সংকটের কারণে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এয়ার বিপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স, রাষ্ট্রীয় বিশেষ ফ্লাইট এবং তিন ঘণ্টার অধিক সময়ের দীর্ঘ পাল্লার ফ্লাইটগুলোকে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সাধারণ বাণিজ্যিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে ৯ এপ্রিল পর্যন্ত বরাদ্দ সীমিত রাখা হবে।

ইতালীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সভাপতি পিয়েরলুইজি ডি পালমা জানিয়েছেন, মূলত ইস্টারের ছুটিতে অতিরিক্ত যাত্রী ও বিমান চলাচলের চাপের কারণে এই জ্বালানি সমস্যা দেখা দিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১ হাজার ৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর প্রতিবাদে ইরানও পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০