কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৫ এপ্রিল ২০২৬, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে রাতভর ইরানের মুহুর্মুহু হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি কুয়েতে গত কয়েকদিন ধরে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইরানি বাহিনী। রোববার (৫ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে রাতভর ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটিতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

কুয়েতি কর্তৃপক্ষ জানিয়েছে, দুইটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট ড্রোন হামলার শিকার হয়েছে। দেশটি বলছে, হামলায় ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়েছে।

আরেক হামলা নিয়ে কুয়েতের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী শহরে অবস্থিত তাদের কমপ্লেক্সও একটি ইরানি ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি।

এ ছাড়া কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, ড্রোন হামলার কারণে শুয়েক তেক সেক্টরের কমপ্লেক্সে আগুন ধরেছে। তবে এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কিনা- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।

টানা ৩৭ দিন ধরে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে ইরানে বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

অন্যদিকে এসব হামলার পাল্টা জবাব দিচ্ছে ইরানি বাহিনী। দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ইসরায়েলে হামলা চালাচ্ছে। প্রথমদিকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালেও এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমান বন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১১

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১২

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৩

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৪

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৫

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৬

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৭

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৮

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৯

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

২০