তুমুল লড়াইয়ে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৫ এপ্রিল ২০২৬, ১:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুমুল লড়াইয়ে ইরান থেকে যেভাবে উদ্ধার হলেন মার্কিন পাইলট

ইরানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় যে ক্রু’কে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না, রোববার (৫ এপ্রিল) তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

ট্রাম্প জানান, উদ্ধার হওয়া মার্কিন বিমানসেনা নিরাপদ ও সুস্থ আছেন।

গত শুক্রবার ইরানের আকাশসীমায় গুলিতে যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর থেকে নিখোঁজ দুই বিমানসেনাকে উদ্ধারে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে মার্কিন বাহিনী। অভিযানের প্রথমদিকেই একজনকে উদ্ধার করা হয়। এরপর থেকে দ্বিতীয় সেনাকে উদ্ধারে জোর তল্লাশি অভিযান চালাচ্ছিলেন মার্কিন সেনারা। অন্যদিকে ইরানও নিখোঁজ মার্কিন সেনাকে ধরার চেষ্টা চালাচ্ছিল।

নিখোঁজ ওই পাইলটকে উদ্ধারের ‘দুঃসাহসিক’ অভিযানের বর্ণনা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ওই পাইলট কিছুটা আহত হয়েছেন। তবে বেঁচে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

তিনি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত’ ডজনখানেক বিমান পাঠিয়েছিল।

সূত্রের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর শত শত সেনা অংশ নেয়। নিখোঁজ পাইলটকে উদ্ধারে সেনারা ইরানি ভূখণ্ডের গভীরে প্রবেশ করে এবং তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।

আল জাজিরা বলছে, এটি ছিল একটি নাটকীয় অভিযান। রাতে শুরু হলেও এই অভিযান শেষ হয়েছে দিনের আলোতে। পরিকল্পনা মাফিক পুরোপুরি এই অভিযান চলেনি বলে দাবি করে আল জাজিরা।

এই অভিযানে মার্কিন বাহিনী এইচএইচ-৬০ডব্লিউ ‘জলি গ্রিন ২’ রেসকিউ হেলিকপ্টার, এ-১০ ‘ওয়ারথগ’ বিমান, এইচসি-১৩০ রেসকিউ মিড-এয়ার ট্যাংকার, এফ-৩৫ স্টেলথ জেট ব্যবহার করেছে।

এ ছাড়া এই অভিযানে অংশ নেয় দেশটির স্পেশাল ফোর্স, একটি কমব্যাট সার্চ এবং রেসকিউ স্পেশাল ইউনিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০