ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল- আইআরজিসি - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ এপ্রিল ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল- আইআরজিসি

সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি)।

আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার রিয়াদে মার্কিন দূতাবাসে ওই ড্রোন হামলার পেছনে ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। তাদের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর উদ্দেশ্যেই ইসরায়েলি সেনারা মার্কিন দূতাবাসে হামলা করেছে।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, সৌদি আরব মার্কিন দূতাবাসে যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে, প্রকৃতপক্ষে ক্ষতি আরও অনেক বেশি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দূতাবাসে সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা বললেও সেই আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের ভেতরে ব্যাপক ক্ষতি করেছে।

তবে আইআরজিসি ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে, এই হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর ‘কোনো সম্পর্কই নেই’ এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ কৌশল বিবেচনায় এটি ‘নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ’।

বিবৃতিতে ‘জায়নবাদী শাসনের ষড়যন্ত্র’ সম্পর্কে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক থাকারও আহ্বান জানায় আইআরজিসি।

এতে আরও বলা হয়, এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় হলো যুক্তরাষ্ট্র-জায়নবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির ও অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক থাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০