ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর তথ্য ফাঁস - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়েছে, টানা এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা চললেও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ইরানের এখনো অর্ধেক মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা অক্ষত আছে। পাশাপাশি দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এখনো তাদের অস্ত্রভাণ্ডারে রয়েছে।

তবে অবশিষ্ট লঞ্চারগুলোর কিছু বর্তমানে ব্যবহারের উপযোগী নয়, কারণ বিমান হামলার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে সেগুলো অপ্রবেশযোগ্য হয়ে আছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা তারা শেষ করে ফেলেছে।

এই মূল্যায়নের সঙ্গে ইসরাইলের পূর্ববর্তী দাবিরও মিল নেই। গত মার্চে ইসরাইল জানিয়েছিল, তারা ইরানের আনুমানিক ৪৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ধ্বংস বা অকার্যকর করে দিয়েছে।

তবে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা মূল্যায়ন ট্রাম্প ও ইসরাইলের এসব দাবিকে মিথ্যা প্রমাণিত করছে।

বিশ্লেষকদের মতে, এই পার্থক্যের কারণ হতে পারে ‘অক্ষত কিন্তু ব্যবহারযোগ্য নয়’ — এমন লঞ্চারগুলোর শ্রেণিবিন্যাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ভিন্ন দৃষ্টিভঙ্গি।

ইসরাইলি সামরিক বাহিনীর তথ্যমতে, হামলায় প্রায় ২০০টি লঞ্চার ধ্বংস হয়েছে এবং আরও ৮০টি কার্যক্ষমতা হারিয়েছে। এসব লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত ছিল, যেখানে প্রবেশপথে বিমান হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করা হয়েছে।

অন্যদিকে মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের কাছে এখনো হাজার হাজার আক্রমণাত্মক ড্রোন মজুত রয়েছে, যা প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত।

একটি সূত্র সতর্ক করে বলেছে, ইরান এখনো ‘পুরো অঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে।’

তবে এই প্রতিবেদনের বিষয়বস্তু অস্বীকার করেছে হোয়াইট হাউস ও পেন্টাগন। হোয়াইট হাউসের এক মুখপাত্র অভিযোগ করেন, এসব তথ্য ফাঁসের মাধ্যমে যৌথ যুক্তরাষ্ট্র-ইসরাইল অভিযানের সাফল্যকে খাটো করার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০