মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে ইরানের মিসাইল ও ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
শুক্রবার (২৭ মার্চ) সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে একথা বলেন তিনি।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন ও উৎক্ষেপণই তাদের শক্তির মূল ভিত্তি। ইরান এই মিসাইল ও ড্রোন ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো ও বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেছে। তাই তাদের এই সক্ষমতা অক্ষুণ্ণ থাকলে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
ইরানকে হুশিয়ারি দিয়ে রুবিও বলেন, আমরা ইরানের বিমানবাহিনী ইতিমধ্যে ধ্বংস করেছি। তাদের নৌবাহিনীর বড় অংশই শেষ করেছি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো ধ্বংস করবো। আমরা তাদের লঞ্চারগুলো এমনভাবে গুঁড়িয়ে দেব, যাতে তারা একত্রে অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছুড়তে না পারে।
এসময় তিনি আরও জানান, অভিযানের অগ্রগতি পরিকল্পনার চেয়েও এগিয়ে রয়েছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই এটি শেষ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
মন্তব্য করুন