ইরানের সঙ্গে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ মনে করেন দুই-তৃতীয়াংশ আমেরিকান - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সঙ্গে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ মনে করেন দুই-তৃতীয়াংশ আমেরিকান

সিবিএস নিউজের জরিপ

সিবিএস নিউজ ও ইউগভের নতুন জরিপে দেখা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের বিরোধিতা আরও বাড়ছে। দুই-তৃতীয়াংশ আমেরিকান এই যুদ্ধকে ‘প্রয়োজনীয়’ নয়, বরং ‘‘ইচ্ছাকৃত যুদ্ধ’ যুদ্ধ হিসেবে দেখছেন। খবর সিএনএনের

জরিপ অনুযায়ী, ৬০ শতাংশ উত্তরদাতা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন না, যা মার্চের শুরুর তুলনায় বেড়েছে। একই সঙ্গে ৬৮ শতাংশ মনে করেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেনি। এছাড়া ৫৭ শতাংশের মতে, যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো যাচ্ছে না, যেখানে ৪৩ শতাংশ বলছেন পরিস্থিতি ইতিবাচক।
মোট হিসাবে, ৬৬ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে ‘‘ইচ্ছাকৃত যুদ্ধ’ যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন, আর ৩৪ শতাংশ মনে করেন এটি ‘অপরিহার্য’। দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ডেমোক্র্যাটদের ৯২ শতাংশ এবং স্বতন্ত্র ভোটারদের ৭৩ শতাংশ এটিকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ হিসেবে দেখছেন। অন্যদিকে, রিপাবলিকানদের ৬৭ শতাংশ এটিকে প্রয়োজনীয় মনে করলেও ৩৩ শতাংশ ভিন্ন মত দিয়েছেন।

তবে একটি বিষয়ে প্রায় সর্বসম্মতি রয়েছে— ৯২ শতাংশ আমেরিকান চান, যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান হোক। এছাড়া ৮০ শতাংশ ইরানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ মনে করেন, ৭৩ শতাংশ ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে এবং ৬৮ শতাংশ অন্যান্য দেশের প্রতি ইরানের হুমকি বন্ধ করার বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

করেন।

তবে ইরানের নেতৃত্ব পরিবর্তন নিয়ে মতভেদ রয়েছে। ৪৯ শতাংশ মনে করেন, যুক্তরাষ্ট্রপন্থী নেতৃত্ব আনা জরুরি, অন্যদিকে ৫১ শতাংশ তা প্রয়োজনীয় মনে করেন না। একইভাবে, বর্তমান নেতৃত্ব বহাল রেখেই যুদ্ধ শেষ করা গ্রহণযোগ্য কিনা— এ নিয়েও বিভক্ত মতামত দেখা গেছে।

১৭ থেকে ২০ মার্চ পর্যন্ত ৩ হাজার ৩৩৫ জন প্রাপ্তবয়স্কের ওপর অনলাইনে পরিচালিত এই জরিপে ত্রুটির সীমা ধরা হয়েছে ±২.১ শতাংশ পয়েন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০