হরমুজ প্রণালীর পর নতুন শঙ্কা এখন বাব এল মান্দেব - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালীর পর নতুন শঙ্কা এখন বাব এল মান্দেব

হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ার পর এবার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-চলাচল পথ ‘বাব এল মান্দেব’ প্রণালি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সুয়েজ খাল ও লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্তকারী মাত্র ২০ মাইল চওড়া এই সরু জলপথটি ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে বাণিজ্যের প্রধান গেটওয়ে।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই প্রণালীর একপাশে অবস্থান করায় তেহরান যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চায়, তবে তারা হুথিদের ব্যবহার করে লোহিত সাগরের এই বাণিজ্য পথটি যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যদি তার এই মিত্র শক্তিকে যুদ্ধে নামায়, তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

ইতিমধ্যে হুথি কর্মকর্তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা যুদ্ধে সরাসরি হস্তক্ষেপের সিদ্ধান্ত নিলে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক নৌ-অবরোধ ঘোষণা করবে। হুথি প্রতিরক্ষা কর্মকর্তা আবেদ আল-থাওর ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভিকে জানিয়েছেন, মার্কিন ভূখণ্ড বা দখলকৃত অঞ্চল অভিমুখে যাওয়া বাণিজ্যিক জাহাজ ও বিমানবাহী রণতরীগুলো হুথিদের লক্ষ্যবস্তু হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, যার ফলে বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ শতাংশ তেল এবং ২০ শতাংশ কন্টেইনারবাহী জাহাজের যাতায়াত ব্যাহত হয়েছিল। বর্তমান যুদ্ধের প্রায় তিন সপ্তাহ পার হতে চলায় এবং তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় নতুন কোনো অবরোধ বিশ্ববাজারে বড় ধরনের মুদ্রাস্ফীতি ঘটাতে পারে।

লোহিত সাগরের এই সম্ভাব্য অস্থিরতা সবচেয়ে বেশি উদ্বেগে ফেলেছে সৌদি আরবকে। রিয়াদ বর্তমানে হরমুজ প্রণালীর অবরোধ এড়াতে তাদের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল দিয়ে তেল রপ্তানি করছে। চলতি মার্চ মাসে সৌদি আরব এই পথে রেকর্ড ৫৯ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, যা শীঘ্রই ৭০ লাখে পৌঁছানোর কথা।

কিন্তু হুথিরা যদি লোহিত সাগরে পুনরায় হামলা শুরু করে, তবে সৌদি আরবের এই বিকল্প পথটিও ঝুঁকির মুখে পড়বে। লয়েড’স লিস্টের বিশ্লেষক সাইমন মিলার জানিয়েছেন, এমন পরিস্থিতিতে জাহাজগুলোকে সুয়েজ খাল হয়ে ঘুরে যেতে হবে এবং মিশরের সুমেদ পাইপলাইন ব্যবহার করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময়সপেক্ষ একটি প্রক্রিয়া। এক্ষেত্রে ইরান ও হুথিদের হাতেই বিশ্ব বাণিজ্যের চাবিকাঠি থাকবে বলে তিনি মনে করেন।

তবে হুথিরা কেন এখন পর্যন্ত এই যুদ্ধে সরাসরি যোগ দেয়নি, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। যদিও হিজবুল্লাহ এবং ইরাকের ইসলামি প্রতিরোধ গোষ্ঠীগুলো যুদ্ধের শুরুতেই ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করেছে, কিন্তু হুথিরা এখনও সংযম দেখাচ্ছে। আটলান্টিক কাউন্সিলের গবেষক অ্যালিসন মাইনরের মতে, হুথিরা ইরানের প্রক্সি হিসেবে পরিচিত হলেও তাদের নিজস্ব আঞ্চলিক লক্ষ্য ও স্বতন্ত্র মতাদর্শ রয়েছে।

এ ছাড়া ২০২৫ সালের যুদ্ধবিরতির পর তাদের অস্ত্রের মজুদ কমে যাওয়াও একটি কারণ হতে পারে। এদিকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র হুথিদের এই যুদ্ধে না জড়াতে সতর্কবার্তা পাঠিয়েছে এবং তাদের নেতাদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবুও তেহরান যদি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তবে লোহিত সাগরের এই নতুন ‘চোক পয়েন্ট’ ইউরোপ ও উপসাগরীয় দেশগুলোর সহ্যক্ষমতার সীমা ছাড়িয়ে যাবে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০