টঙ্গীতে অতিরিক্ত ভাড়া আদায়ে বাস কাউন্টারে অভিযান, জরিমানা ৩৫ হাজার টাকা - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে অতিরিক্ত ভাড়া আদায়ে বাস কাউন্টারে অভিযান, জরিমানা ৩৫ হাজার টাকা

ঈদযাত্রাকে কেন্দ্র করে গাজীপুরের টঙ্গীতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একাধিক কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা এবং যাত্রীদের হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযানকালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়।

এ সময় কাউন্টার কর্তৃপক্ষকে নির্ধারিত ভাড়া তালিকা প্রদর্শন, অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ এবং যাত্রীদের যথাযথ সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় কয়েকটি কাউন্টারকে জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে। ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০