তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে বাধা, হামলায় পুলিশসহ আহত ১৭ - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে বাধা, হামলায় পুলিশসহ আহত ১৭

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন ঠেকাতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য, জনপ্রতিনিধিসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে টেপাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি তিস্তা নদীর তীরে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, সাবেক ইউনিয়ন জামায়াত আমির আফসার আলী, স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং পুলিশ সদস্যরা রয়েছেন। আহতদের ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদীতে বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। এতে নদীর বাঁধ ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। প্রশাসন একাধিকবার অভিযান চালালেও কার্যকরভাবে এটি বন্ধ করা যায়নি।
এ অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান পাথর উত্তোলন বন্ধের উদ্যোগ নিলে সংঘর্ষের সূত্রপাত হয়। তিনি গ্রাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে উত্তোলনকারীরা হামলা চালায়। এতে চেয়ারম্যানসহ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং একটি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, তিস্তার বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক বোমা মেশিন বসিয়ে পাথর উত্তোলন চলছে, যা নদীর জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ডিমলা থানার এসআই পরিতোষ রায় বলেন, হামলায় ইউপি চেয়ারম্যান, সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ডিমলার ইউএনও মোহাম্মদ ইমরানুজ্জামান বলেন, হামলাকারীদের আটক করতে অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০