মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলছিল আগুন, বিছানা হারিয়ে মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলছিল আগুন, বিছানা হারিয়ে মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

গত সপ্তাহে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’-এর লন্ড্রি কক্ষে আগুন লেগে তা ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে। এ ঘটনায় রণতরীতে থাকা কয়েক ডজন সেনাসদস্য ধোঁয়াজনিত শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন।
সোমবার (১৬ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

এর আগে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছিল।

এক বিবৃতিতে তারা জানায়, লন্ড্রি কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এটি কোনো যুদ্ধকালীন হামলার ফল নয়। অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হলেও তাদের আঘাত গুরুতর ছিল না বলে উল্লেখ করা হয়।
নৌবাহিনী আরও জানায়, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরে মোতায়েন থাকা প্রায় ১ লাখ টন ওজনের এই রণতরীর যুদ্ধকালীন কার্যক্রম ব্যাহত হয়নি। তবে জাহাজটিতে থাকা প্রায় ৪ হাজার ৫০০ ক্রু ও এয়ার উইং সদস্যদের বর্তমান পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৩ বিলিয়ন ডলার মূল্যের এই রণতরীর প্রায় ৬০০ নাবিক অগ্নিকাণ্ডের কারণে তাদের বিছানা হারিয়েছেন। তারা বর্তমানে ডাইনিং টেবিল বা মেঝেতে ঘুমাচ্ছেন। এছাড়া লন্ড্রি ব্যবস্থা অচল হয়ে পড়ায় অনেকেই কাপড় পরিষ্কার করতে পারছেন না।

এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানতে সিএনএন পঞ্চম নৌবহরের সঙ্গে যোগাযোগ করেছে। পারস্য উপসাগর ও লোহিত সাগরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এই নৌবহর।

জেরাল্ড আর. ফোর্ডের বর্তমান মোতায়েনের ১০ মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ এই সময়ে জাহাজটি নানা সমস্যায় জর্জরিত ছিল, যার মধ্যে শৌচাগার বা টয়লেটসংক্রান্ত সমস্যাই অন্যতম। গত জানুয়ারিতে এনপিআর প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, গত কয়েক বছরে জাহাজটির প্লাম্বিং সমস্যার সমাধানে বহুবার বাইরের সহায়তা নিতে হয়েছে, যার মধ্যে অন্তত ১২ বার সহায়তা নেওয়া হয়েছে বর্তমান মোতায়েন চলাকালীন।

গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নরফোক বন্দর ত্যাগের পর ফোর্ড আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ভূমধ্যসাগরে যায়। সেখান থেকে আবার আটলান্টিক হয়ে ভেনিজুয়েলা অভিযানে সহায়তার জন্য ক্যারিবীয় অঞ্চলে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জেরাল্ড আর. ফোর্ডের বর্তমান মোতায়েন যদি আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে, তবে এটি হবে ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন বিমানবাহী রণতরীর সবচেয়ে দীর্ঘ সময়ের মোতায়েনের রেকর্ড।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০