ইরানে আরও হাজার হাজার টার্গেটে হামলার পরিকল্পনা ইসরায়েলের - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ মার্চ ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে আরও হাজার হাজার টার্গেটে হামলার পরিকল্পনা ইসরায়েলের

যুদ্ধ চলবে আরও কয়েক সপ্তাহ

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সোমবার (১৬ মার্চ) পর্যন্ত টানা ১৭ দিনে গড়ালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা কোনোভাবেই আত্মসমর্পণ করবে না এবং এই যুদ্ধ বন্ধের অধিকার একমাত্র তাদের।

এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধ আরও কতদিন চলতে পারে- তা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে এখনো হাজার হাজার সম্ভাব্য লক্ষ্যবস্তু রয়েছে। আমরা এসব লক্ষ্যবস্তুর ওপর নজর রাখছি।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন রোববার এসব তথ্য জানিয়েছেন। এফি ডেফরিন বলেন, আমাদের এখনো ইরানে হাজার হাজার লক্ষ্যবস্তু রয়েছে এবং আমরা প্রতিদিন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করছি।

তিনি আরও বলেছেন, আমরা মার্কিন সহযোগীদের সঙ্গে সমন্বয় করে আগামী অন্তত তিন সপ্তাহের (ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত) পরিকল্পনা প্রস্তুত রেখেছেন। শুধু তা–ই নয়, এই তিন সপ্তাহের পরের সময়ের জন্য আরও গভীর পরিকল্পনা হাতে রেখেছি।

এ ছাড়া ইসরায়েলের সংস্কৃতি ও ক্রিয়ামন্ত্রী মিকি জোহার তার দেশকে আগামী দিনগুলোতে যুদ্ধের ভয়াবহতা যে বাড়বে তার জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ খুব সম্ভবত আরও কয়েক সপ্তাহ চলতে পারে।

ইসরায়েলের রেডিও ১০৩এফএম’কে মিকি বলেছেন, আমরা জানি সামনের দিনগুলোতের যুদ্ধের মাত্রা বাড়তে পারে। তাই আগামীর দিনগুলোতে ইসরায়েলের সবাইকে আরও প্রস্তুত থাকতে হবে। খুব সম্ভবত এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০