দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ মার্চ ২০২৬, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন

মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের কেন্দ্রস্থলে শুক্রবার (১৩ মার্চ) বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে ওই এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। সেইসঙ্গে আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। এএফপি’র প্রতিনিধিরা এই তথ্য জানিয়েছেন।
এএফপি’র এক প্রতিনিধি জানান, তিনি এক বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এতে তার ভবনটি কেঁপে ওঠে। তবে বিস্ফোরণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। উৎসুক জনতা ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য সেখানে ভিড় জমান। পুলিশ এপির এক সাংবাদিককে দুর্ঘটনাস্থলের কাছাকাছি যেতে বাধা দিয়েছে।

দুবাই সরকারের গণমাধ্যম শাখা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছে, আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা টানা দুই সপ্তাহ ধরে চলছে। এতে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটছে। এর জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, দ্রুত যুদ্ধ ভয়াবহতার দিকে রুপ নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০