যুদ্ধ কয়েক মাস দীর্ঘ হলে পুরো ইউরোপীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে- বিশ্লেষক - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ মার্চ ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধ কয়েক মাস দীর্ঘ হলে পুরো ইউরোপীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে- বিশ্লেষক

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যান রোজনো বলেন, যদি এই যুদ্ধ কয়েক মাস ধরে চলতে থাকে, তাহলে সমগ্র ইউরোপীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক জ্যান রোজনো বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাত যদি কয়েক মাস ধরে চলতে থাকে, তবে পুরো ইউরোপীয় অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে।
তিনি আল-জাজিরাকে বলেন, জ্বালানি দামের ধাক্কা অর্থনীতির প্রায় সব খাতে প্রভাব ফেলবে, কারণ ইউরোপে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ডই এটির উপর নির্ভরশীল।

রোজনো জানান, ইউরোপের প্রায় ৮০ শতাংশ জ্বালানি আসে জীবাশ্ম জ্বালানি—প্রাকৃতিক গ্যাস, তেল ও কয়লা থেকে। এসব জ্বালানির দাম বাড়লে সার উৎপাদন, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে খরচ বেড়ে যাবে, যা শেষ পর্যন্ত মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে।

তার মতে, এর ফলে আগামী সপ্তাহ ও মাসগুলোতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি খাতের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

রোজনো আরও বলেন, কূটনৈতিক উদ্যোগের চেয়ে অর্থনৈতিক চাপই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সঙ্গে ইরানকে ঘিরে চলমান সংঘাতের অবসান ঘটাতে বড় ভূমিকা রাখতে পারে।

তিনি উল্লেখ করেন, এই সংঘাত ইউরোপ কতটা আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল, তা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০