অস্ট্রেলিয়ায় আমাদের নারী ফুটবলারদের ‘জিম্মি’ করা হয়েছে- এসমাইল বাঘাই - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১০ মার্চ ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় আমাদের নারী ফুটবলারদের ‘জিম্মি’ করা হয়েছে- এসমাইল বাঘাই

অস্ট্রেলিয়ায় চলমান উইমেন’স এশিয়ান কাপ শেষে দেশে ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ইরান নারী ফুটবল দলের পাঁচ সদস্য একটি ‘সেফ হাউসে’ আশ্রয় নিয়েছেন। তাদেরকে ‘জিম্মি’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।

মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এসমাইল বাঘাই লিখেছেন, আমাদের খেলোয়াড়দের ‘বন্দি’ করা হয়েছে।

তিনি বলেন, মিনাব শহরে হামলায় ১৬৫ জনের বেশি নিরীহ ইরানি স্কুলছাত্রী নিহত হয়েছে। আর এখন তারা আমাদের খেলোয়াড়দের ‘রক্ষা’ করার নামে বন্দি করতে চাইছে? এ রকম দুঃসাহস ও ভণ্ডামি অবিশ্বাস্য।
নারী ফুটবলারদের উদ্দেশে তিনি বলেন, ইরানের মহিলা ফুটবল দলকে বলছি, চিন্তা করবেন না। ইরান আপনাদের উষ্ণ আহ্বানে অপেক্ষা করছে। বাড়ি ফিরে আসুন।

এর আগে, ইরানি খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত না গাওয়ায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে ‘দেশদ্রোহী’ হিসেবে তাদেরকে সমালোচনা করা হয়েছিল।

মঙ্গলবার ইরানি নারী ফুটবল দলের পাঁচ সদস্যকে অস্ট্রেলিয়ায় আশ্রয় দেওয়া হয়। তারা রাতের আঁধারে হোটেল থেকে বেরিয়ে অস্ট্রেলিয়ার কর্মকর্তাদের কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং পরে নিরাপদ স্থানে নেওয়া হয়।

ছবিতে দেখা যায়, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক মানবিক কারণে তাদের অস্ট্রেলিয়ায় থাকার অনুমতি দিচ্ছেন এমন দলিল স্বাক্ষর করছেন এবং খেলোয়াড়রা একটি টেবিলের চারপাশে বসে আছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০